বাংলাদেশ ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

বিয়ের আগ পর্যন্ত নতুন স্ত্রীকে না দেখার দাবি মাদানীর, দ্বিতীয় বিয়ে নিয়ে দিলেন ব্যাখ্যা

আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি দাবি করেছেন, বিয়ের আগ পর্যন্ত তিনি তার নতুন স্ত্রীকে কখনো দেখেননি বা তার সঙ্গে কোনো যোগাযোগও হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যে বলা হচ্ছিল, প্রথম স্ত্রী থাকা অবস্থায় প্রেমের সম্পর্কের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। আবার কেউ কেউ টিকটকের মাধ্যমে পরিচয়ের অভিযোগও তুলেছিলেন। এসব দাবি নাকচ করে মাদানী বলেন, এসবই সম্পূর্ণ গুজব ও অপপ্রচার।

তার ভাষ্য অনুযায়ী, তিনি একটি অনলাইন বিবাহ মধ্যস্থতাকারী প্ল্যাটফর্মের মাধ্যমে দ্বিতীয় বিয়ের প্রক্রিয়ায় যুক্ত হন। সেখানে আগ্রহী ব্যক্তিরা ফরম পূরণ করেন এবং উপযুক্ত মিল পাওয়া গেলে উভয় পক্ষের সম্মতিতে সাক্ষাৎ ও বিয়ের আয়োজন করা হয়।

তিনি আরও দাবি করেন, বিয়ের দিনই তিনি প্রথমবারের মতো স্ত্রীকে দেখেন এবং এর আগে কখনো তার সঙ্গে দেখা বা কথা হয়নি।

প্রথম স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, বিষয়টি তিনি প্রথম স্ত্রীকে আগেই জানিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিতে তার ব্যক্তিগত দ্বিধা ছিল।

মাদানী আরও দাবি করেন, তার প্রথম স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল না এবং আড়াই বছরের সংসারে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

এদিকে তার দ্বিতীয় বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখলেও অনেকে তা নিয়ে সমালোচনা করছেন।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

বিয়ের আগ পর্যন্ত নতুন স্ত্রীকে না দেখার দাবি মাদানীর, দ্বিতীয় বিয়ে নিয়ে দিলেন ব্যাখ্যা

প্রকাশিত: ০৫:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬