বাংলাদেশ ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

শাকিব খানের ‘রকস্টার’-এ মিথিলা, আলোচনায় ব্যক্তিজীবন

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন ধীরে ধীরে। ইতোমধ্যে বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন প্রশংসা।

এবার তাকে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান-এর ‘রকস্টার’ সিনেমায়।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিজীবন ও ভালোবাসা নিয়ে কথা বলেন মিথিলা। প্রথম প্রেম প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনায় আসতে চান না।

তার ভাষায়, প্রথম ভালোবাসা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না এবং এ নিয়ে ভাইরাল হওয়ারও ইচ্ছা নেই।

প্রেমের অস্তিত্ব প্রসঙ্গে কিছুটা রহস্য রেখেই মিথিলা বলেন, এই বয়সে সবার জীবনে ‘ফার্স্ট লাভ’ থাকে—এমনটা তিনি মনে করেন না। তার জীবনে প্রেম আছে কি না—সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলেননি।

বর্তমানে নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তার মতে, এই মুহূর্তে তার সবচেয়ে বড় ভালোবাসা তার কাজই। নতুন কাজ ও সুযোগকে গুরুত্ব দিয়ে নিজের সেরাটা দেওয়াই এখন তার মূল লক্ষ্য।

ব্যক্তিজীবনের চেয়ে পেশাগত সফলতাকেই এখন বেশি প্রাধান্য দিচ্ছেন মিথিলা।

kalprakash.com/SAS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

শাকিব খানের ‘রকস্টার’-এ মিথিলা, আলোচনায় ব্যক্তিজীবন

প্রকাশিত: ০৬:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬