বাংলাদেশ ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

সিনেমা নিয়ে ‘প্রোপাগান্ডা’ বিতর্কে যা বললেন জাভেদ আখতার

সংগৃহীত ছবি

সৃজনশীল কাজের মাধ্যমে যে কেউ নিজের আদর্শ বা দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন বলে মন্তব্য করেছেন কিংবদন্তি গীতিকার ও লেখক জাভেদ আখতার। সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি চলচ্চিত্রকে ঘিরে চলমান ‘প্রোপাগান্ডা’ বিতর্ক নিয়ে কথা বলেন।

জাভেদ আখতার বলেন, কিছু সিনেমাকে ‘প্রচারণামূলক’ বলে যে বিতর্ক তৈরি করা হচ্ছে, তা সব সময় যৌক্তিক নয়। তাঁর মতে, কোনো গল্প দর্শকের একাংশের পছন্দ না হলেই সেটিকে প্রচারণা বলা যায় না।

তিনি আরও বলেন, নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের অধিকার রয়েছে। এমনকি যদি কোনো সিনেমায় নির্দিষ্ট বার্তা বা মতাদর্শ থাকে, তাতেও সমস্যা নেই। তাঁর ভাষায়, নির্মাতার কাজ হলো নিজের গল্প ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা।

উদাহরণ হিসেবে তিনি রণবীর সিং, অক্ষয় খান্না ও সঞ্জয় দত্ত অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার কথা উল্লেখ করে বলেন, ছবিটি তাঁর ভালো লেগেছে এবং এটিকে তিনি প্রচারণামূলক হিসেবে দেখেন না।

তিনি আরও যুক্তি দেন, রূপকথার গল্প থেকে শুরু করে বাস্তবভিত্তিক সিনেমা—সবখানেই কোনো না কোনো নৈতিক বার্তা বা আদর্শ থাকে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ একটি দুই পর্বের অ্যাকশন থ্রিলার সিরিজ। প্রথম পর্বে একজন ভারতীয় গোয়েন্দার সন্ত্রাসবিরোধী অভিযানের গল্প দেখানো হয়েছে। আর দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ ২৬/১১ হামলার প্রতিশোধ এবং পাকিস্তানের অপরাধী চক্রে অনুপ্রবেশের কাহিনি তুলে ধরা হয়েছে। সিনেমাটি দক্ষিণ এশিয়ার বাস্তব ভূ-রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/SS

সোমবার, ৪ মে ২০২৬
সিনেমা নিয়ে ‘প্রোপাগান্ডা’ বিতর্কে যা বললেন জাভেদ আখতার
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

সিনেমা নিয়ে ‘প্রোপাগান্ডা’ বিতর্কে যা বললেন জাভেদ আখতার

প্রকাশিত: ০৫:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬