বাংলাদেশ ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হুমা কুরেশি

সংগৃহীত ছবি

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তবে সম্প্রতি তাঁর বাগদানের খবর সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে, কবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তা নিয়ে।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, আগামী অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুর দিকেই বিয়ের আয়োজন হতে পারে। ইতিমধ্যেই নাকি প্রস্তুতিও শুরু হয়েছে।

হুমার হবু স্বামী রচিত সিং পেশায় একজন অভিনয় প্রশিক্ষক। তিনি বলিউডের একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন, যার মধ্যে আলিয়া ভাট, ভিকি কৌশল এবং রণবীর সিংয়ের মতো নামও রয়েছে।

জানা গেছে, এই জুটি জাঁকজমক নয়, বরং ঘরোয়া পরিবেশেই বিয়ের আয়োজন করতে চান। পরবর্তীতে ঘনিষ্ঠদের নিয়ে বড় পরিসরে রিসেপশনের পরিকল্পনাও থাকতে পারে।

সম্ভাব্য ভেন্যু হিসেবে মুম্বাইয়ের নামই সামনে আসছে।

এর আগে ‘থাম্মা’ সিনেমার প্রিমিয়ারে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় হুমা ও রচিতকে। এরপর সোনাক্ষী সিনহার বিয়ের অনুষ্ঠানেও তারা একসঙ্গে উপস্থিত হন। সেখান থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।

তবে ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব একটা কথা বলেন না হুমা কুরেশি। যদিও গত বছর বাগদানের খবর ঘিরে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে।

সব মিলিয়ে, চলতি বছরের শেষ ভাগে নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন এই অভিনেত্রী— এমনটাই বলিউড মহলে আলোচনা চলছে।

এদিকে কাজের দিক থেকে আগামীতে যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমায় দেখা যাবে হুমা কুরেশিকে।

kalprakash.com/ SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হুমা কুরেশি

প্রকাশিত: ০৫:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬