বাংলাদেশ ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo বাগমারায় পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ভেকু মেশিন জব্দ Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক Logo পবিত্র হজ আজ, মিনায় লাখো হাজির সমাগম Logo বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির Logo পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা Logo নারায়ণগঞ্জে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায় Logo পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo এআই ট্রাফিক মামলা নিয়ে ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করল ডিএমপি Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত

পরিবেশ সুরক্ষায় নওগাঁর রানীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৪ মে ) সকাল সাড়ে ১১ টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা সুলতানার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে উপজেলার চকাদিন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত মেসার্স দ্বীপ ব্রিকসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা ধার্য ও তা আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

অভিযানে ব্যাটেলিয়ন আনসার, নওগাঁর একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বাগমারায় পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ভেকু মেশিন জব্দ

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০১:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬