বাংলাদেশ ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও পর্যালোচনা করা হয়। ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার জন্য প্রণয় ভার্মা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী এবং পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন অগ্রাধিকারকে সামনে রেখে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

দুই পক্ষই মত দেন যে, দুই দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রণয় ভার্মার দায়িত্বকালীন অবদানের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

প্রকাশিত: ১২:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬