মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২১:৫৪
শিরোনাম
থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম

বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:৪১
শেয়ার: mail
বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া স্কুল সংলগ্ন বালুর মাঠে বসেছে জমজমাট কোরবানির পশুর হাট। বিশাল এই হাটে বিভিন্ন বয়স ও আকৃতির প্রায় হাজারখানেক গরু উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো এলাকা।

হাটে আসা গরুগুলোর মধ্যে দেশি, ফ্রিজিয়ান, শাহীওয়ালসহ বিভিন্ন জাতের গরু রয়েছে। এর মধ্যেই সবার নজর কেড়েছে বিশাল আকৃতির “ধলু মিয়া” নামের একটি গরু। দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা ও দর্শনার্থীরা গরুটিকে এক নজর দেখতে ভিড় করছেন। অনেকেই গরুটির সঙ্গে ছবি তুলতেও ব্যস্ত সময় পার করছেন।

ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম তুলনামূলক কম থাকায় ক্রেতাদের আগ্রহও বেশি দেখা যাচ্ছে। ফলে হাটে বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। শুধু গরু নয়, এই হাটে ছাগলেরও ব্যাপক সমারোহ রয়েছে।

হাটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৫০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছে। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণের জন্য বিশেষ মেশিনের ব্যবস্থাও রাখা হয়েছে। খাজনা আদায়ের ক্ষেত্রেও কোনো ধরনের জোর-জবরদস্তি নেই বলে জানিয়েছেন ইজারাদাররা।

গরুর হাটকে ঘিরে পুরো এলাকায় বইছে উৎসবের আমেজ। হাটে আগত মানুষের জন্য রয়েছে কোমল পানীয়, লেবুর শরবত ও বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। এছাড়া কোরবানির পর মাংস কাটার কাজে ব্যবহৃত তেঁতুল কাঠের খাটিয়াও বিক্রি হচ্ছে হাটে।

স্থানীয় প্রশাসনের সদস্যদের উপস্থিতি থাকায় ক্রেতা-বিক্রেতারা স্বস্তিতে কেনাবেচা করছেন। সব মিলিয়ে বাগেরহাটের এই কোরবানির পশুর হাট এখন পরিণত হয়েছে ঈদ উৎসবের এক প্রাণকেন্দ্রে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৫ মে ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’

বিস্তারিত কমেন্টে