বাংলাদেশ ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুদ রানা। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা সদরের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মাসুদ রানা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘোষণাকালে তিনি বলেন, আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে নির্বাচন করবো। এজন্য পৌরবাসীর দোয়া, সমর্থন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, অতীতে সাংবাদিকরা দলমত নির্বিশেষে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভবিষ্যতেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

নিজের রাজনৈতিক আদর্শ তুলে ধরে মাসুদ রানা বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি চালিয়ে যাবেন।

নির্বাচিত হলে নবীনগর পৌরসভাকে একটি আধুনিক “মডেল পৌরসভা” হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা

প্রকাশিত: ০৮:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬