বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১০:৪৯
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:২৫
শেয়ার: mail
লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ

নাটোরের লালপুর উপজেলায় ধারালো অস্ত্রের মুখে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ঈশ্বরদী-বনপাড়া সড়কের পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন পাশ্ববর্তী বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মাহাতাব মণ্ডলের ছেলে আতাউর মণ্ডল, আশরাফপুর গ্রামের মৃত গুরুপদ দাসের ছেলে সুনীল কুমার দাস এবং লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত জাকাত মণ্ডলের ছেলে সেন্টু আলী।

ভুক্তভোগী ভ্যানচালক সিদ্দিক মালিথা জানান, ভোরে বনপাড়া বাইপাস এলাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় পুকুরপাড়া ফাঁকা মাঠে চারজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। পরে ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে পাশের একটি খেজুর বাগানে নিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। এ সময় ছিনতাইকারীরা ভ্যান, যাত্রীর মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়দের সহায়তায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়। গণধোলাই শেষে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, স্থানীয় জনতা তিনজন ছিনতাইকারীকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, আটক দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর একজন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পলাতক আরেক আসামিকে আটকের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৫ মে ২০২৬ | Globe kalprakash.com

লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ

বিস্তারিত কমেন্টে