বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৩৪:৩৯
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৩২
শেয়ার: mail
শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিডিজবসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রিপেয়ারিং ফর ইউর ক্যারিয়ার: এমপ্লয়ার এক্সপেক্টেশনস অ্যান্ড ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘একটি রাষ্ট্রের পক্ষে সব নাগরিককে সরকারি চাকরিতে নিয়োজিত করা সম্ভব নয়। এ বাস্তবতা বিবেচনায় রেখে বর্তমান সরকার কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মাধ্যমে নিজেকেই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে এবং শিল্পসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। এ জন্য নিজেকে এমনভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে, যেন চাকরির জন্য নিজেকে অপেক্ষা করতে না হয়; বরং কর্মক্ষেত্রই যোগ্যতার কারণে তাকে খুঁজে নেবে।’

উপাচার্য আরও বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য কোনো শিক্ষার্থীকে মূল্যায়নের ক্ষেত্রে শুধু তাঁর একাডেমিক ফলাফলই বিবেচ্য নয়। রক্তদান কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কোনো প্রাকৃতিক দুর্যোগে একজন শিক্ষার্থী কীভাবে দায়িত্বশীলতার সঙ্গে নিজেকে উপস্থাপন করেছে, সেসব বিষয়ও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি এসব কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, যাতে ভবিষ্যতে সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে সক্ষমতার সঙ্গে তা পালন করতে পারে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন বিডিজবস ডটকম লিমিটেডের ডিজিএম মোহাম্মদ আলী ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। কী-নোট স্পিকার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

বিস্তারিত কমেন্টে