বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:০৭:৫৫
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:০৩
শেয়ার: mail
আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়েছে এবং বাদীপক্ষের জামিনে কোনো আপত্তি নেই—আসামিপক্ষের এমন দাবি তুলে ধরে বুধবার ঢাকার আদালতে জামিনের আবেদন করা হয়। তবে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে নজরুল ইসলামকে।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান। শুনানিতে তিনি বলেন, মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিদের সমঝোতা হয়েছে। বাদীপক্ষেরও জামিনে আপত্তি নেই।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। সেদিন আদালত মাকছুদাকে জামিন দিলেও নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলার পরদিন নজরুলের চার দিনের এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নজরুলের আরও এক দফা রিমান্ড মঞ্জুর হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিকে মামলার অপর আসামি ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাঁকে কারাগারে পাঠানো হয়। তাঁর জামিন আবেদনের শুনানিও আদালতে হওয়ার কথা রয়েছে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল

বিস্তারিত কমেন্টে