মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৪০:৫৭
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:২৫
শেয়ার: mail
বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

নাটোরের বাগাতিপাড়ায় একটি ফ্ল্যাট বাড়ির প্রধান গেটের তালা ও ঘরের দরজার হ্যাজবোল্ট কেটে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার ঘোরলাজ মহল্লায় হাবিবুর রহমানের বাড়িতে এ চুরি হয়।

এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) ভুক্তভোগী হাবিবুর রহমানের স্ত্রী রিনা খাতুন বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, চাকরির কারণে হাবিবুর রহমান খুলনায় অবস্থান করেন। কয়েক দিন আগে তাঁর স্ত্রী রিনা খাতুন নাটোরের লালপুরে বাবার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার ভোরে শ্বশুর মোয়াজ্জেমের ফোন পেয়ে তিনি বাড়িতে এসে দেখতে পান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ফ্ল্যাটের প্রধান গেটের তালা এবং ঘরের দরজার হ্যাজবোল্ট কেটে ভেতরে প্রবেশ করেছে।

পরে দুর্বৃত্তরা ঘরের আলমারি ও ড্রেসিং টেবিলের তালা ভেঙে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রিনা খাতুন জানান, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা। এ ছাড়া ছয় আনা ওজনের দুটি স্বর্ণের আংটি রয়েছে, যার আনুমানিক মূল্য ৮৭ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে প্রায় ৩ লাখ ২১ হাজার ৫০০ টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ছাড়া ঘরের অন্যান্য মালামাল ও দুই বস্তা গমও নিয়ে গেছে চোরেরা।

এ ঘটনায় রিনা খাতুন থানায় লিখিত অভিযোগ দিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

বিস্তারিত কমেন্টে