বাংলাদেশ ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি

শেরপুরের নালিতাবাড়ীতে শিশু রামিসাসহ নির্যাতনের শিকার নারীদের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও শরিয়াহ আইনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুল হক। সঞ্চালনায় ছিলেন বিভাগের সেক্রেটারি প্রফেসর মোস্তাক আহমেদ।

মানববন্ধনে বক্তব্য দেন জামায়াত মনোনীত মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বিএসসি, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন এবং নেতা মো. দুলাল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা দিন দিন বেড়ে চলেছে, যা সমাজের জন্য অশনিসংকেত। তারা অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় বক্তারা শিশু রামিসাসহ সকল নির্যাতিত নারী ও শিশুর নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি

প্রকাশিত: ০৯:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬