রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১৯:১৫

জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:৩৬
শেয়ার: mail
জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

উপকূলীয় অঞ্চলের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসারে মোংলায় এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর প্রজেক্ট অফিসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

‘লিডার্স’-এর রাইজ (RISE) প্রকল্পের আওতায় স্বনির্ভর নারী দলের সদস্যদের নিয়ে “আয় বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন বিষয়ক (বারোমাসি সজিনা চাষাবাদ ও উৎপাদন)” শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর দাস। তিনি উপস্থিত নারীদের উদ্দেশে বারোমাসি সজিনা চাষের আধুনিক পদ্ধতি, চারা রোপণ, রোগবালাই দমন এবং স্বল্প খরচে অধিক ফলন নিশ্চিত করার নানা কৌশল হাতে-কলমে শেখান।

তিনি বলেন, উপকূলীয় লবণাক্ত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বারোমাসি সজিনা চাষ নারীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি একটি চমৎকার আয়বর্ধক উৎস হতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘লিডার্স’-এর প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুণ্ডু এবং প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি। তারা নারীদের এই দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্বনির্ভর নারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৫ মে ২০২৬ | Globe kalprakash.com

জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

বিস্তারিত কমেন্টে