মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২৩:৫৬
শিরোনাম
সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:২০
শেয়ার: mail
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদের জামাত আগামী ২৮ মে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহেই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রয়োজন হলে জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তর করা হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে চারটি প্রবেশপথ ও সাতটি বের হওয়ার পথ রাখা হচ্ছে। এছাড়া ঈদগাহ প্রাঙ্গণে ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, অজুর জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন।

এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভায় ঈদের জামাত ও সার্বিক আয়োজন নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।

আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে সামর্থ্যবানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৫ মে ২০২৬ | Globe kalprakash.com

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

বিস্তারিত কমেন্টে