বাংলাদেশ ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন Logo মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে Logo জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেবে Logo বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি Logo আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে ইরানকে আহ্বান ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক তৎপরতা Logo কালশীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের Logo আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক Logo শি জিনপিং: চীন-পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে Logo ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি

রাঙামাটিতে ছাত্রদল কমিটি ঘিরে উত্তেজনা, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

ছবিঃ সংগৃহীত

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিতর্কিত কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (৩ মে) সকাল ১১টায় রাঙামাটি পৌরসভা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মিছিলটি বনরুপা পেট্রোল পাম্পসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। পরে সেখানে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত কমিটিতে বিবাহিত, অছাত্র, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের আদর্শের পরিপন্থী। তারা দ্রুত এই কমিটি বাতিল করে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানান।

এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল লাগলে টাকা নে নাসির, তুই নতুন কমিটি দে,আইফোন লাগলে আইফোন নে নাসির, তুই নতুন কমিটি দে।

সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে এখনো পর্যন্ত জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

রাঙামাটিতে ছাত্রদল কমিটি ঘিরে উত্তেজনা, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৪:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬