বাংলাদেশ ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা Logo ৫৫ বছরে গড়ে ওঠেনি বাসস্ট্যান্ড, ভোগান্তিতে আড়াই লাখ মানুষ Logo ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির স্কুলছাত্রীর, আহত বাবা-মা Logo অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, কাঠগড়ায় সহকারী শিক্ষক

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আসছে, বৃষ্টির জানাজা ৬ মে

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হচ্ছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। দুবাই হয়ে ফ্লাইটটি সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ৬ মে দুপুর ২টায় টাম্পায়।

মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো প্রক্রিয়া সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। এর আগে কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

লিমন বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন নিখোঁজ হন বৃষ্টি। পরে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়।

kalprakash.com/SS

রবিবার, ৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আসছে, বৃষ্টির জানাজা ৬ মে
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আসছে, বৃষ্টির জানাজা ৬ মে

প্রকাশিত: ১২:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬