বাংলাদেশ ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন Logo মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে Logo জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেবে Logo বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি Logo আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে ইরানকে আহ্বান ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক তৎপরতা Logo কালশীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের Logo আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক Logo শি জিনপিং: চীন-পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে Logo ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবারে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চট্টগ্রামের রুবিগেইটস্থ ঐতিহ্যবাহী ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে খাজা শাহ নূর দরবেশ মওলা (রা.)-এর ১৪ জিলকদ চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে ‘খাইমাতু রুফাইদা (রা.) ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের সুনামধন্য চিকিৎসকেরা অংশ নেন। তাঁরা মেডিসিন, হৃদরোগ, গাইনি, শিশু, বাতব্যথা, অর্থোপেডিক, মানসিক স্বাস্থ্য, নাক-কান-গলা, চক্ষু, নিউরো ও ফিজিও এবং চর্মরোগসহ বিভিন্ন বিভাগে প্রায় চার শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন ও ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কুরাইশী। তিনি বলেন, ‘খাইমাতু রুফাইদা (রা.)’ নামকরণের পেছনে রয়েছে ইসলামের ইতিহাসে প্রথম নারী নার্স হিসেবে খ্যাত সাহাবায়ে রাসুল (দ.) হযরত রুফাইদা আল-আসলামিয়া (রা.)-এর অনন্য অবদান। তিনি যুদ্ধে আহতদের সেবায় নিয়োজিত ছিলেন এবং মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুফিয়ায়ে কেরামদের দরবারসমূহ যুগে যুগে চিকিৎসা ও খাদ্যসহ মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া দক্ষিণ শুকছড়ি চিশতীয়া আলীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ নাসেরুল হক চিশতী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফিনিশ একাডেমির পিএইচডি ফেলো ড. সেলিম জাহাঙ্গীর।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ সাদী, ড. শাহীনুর রহমান ও ড. নূরুল আলম। তাঁরা মানবতা ও চিকিৎসাসেবায় আউলিয়া কেরামের দরবারসমূহের ঐতিহাসিক অবদান তুলে ধরেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে শাহজাদা তানজিদ হাশেমী, শাহজাদা মাওলানা মুহাম্মদ আকমল রেজা, হাসান মুহাম্মদ কফিলুদ্দীন, শাহজাদা সরওয়ার হোসেন মিরু, পীরজাদা হাফেজ খায়রুল বশর ছিদ্দিকী ফয়সল, পীরজাদা নঈম উদ্দিন রজায়ীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহমান নূরী। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন শাহজাদা সাহিলুর রশিদ নূরী। শেষে মাওলানা মঈনুদ্দীন নূরী আল কুরাইশীর দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ওষখাইন গাউছিয়া রহমানিয়া মাওলা মঞ্জিল ও ওষখাইনীরি নূরীয়া বিষু দরবারের স্বেচ্ছাসেবকবৃন্দ।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবারে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬