বাংলাদেশ ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বিমানে উধাও রুশ পরিচালকের অস্কার মূর্তি, তদন্তে লুফথানসা

সংগৃহীত ছবি

অস্কার জয়ের আনন্দ হঠাৎই বিষাদে পরিণত হয়েছে রুশ তথ্যচিত্র নির্মাতা পাভেল তালানকিনের জন্য। নিউইয়র্ক থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাওয়ার পথে তার জেতা অস্কার মূর্তিটি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে।

পাভেল তালানকিন এ বছর ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ তথ্যচিত্রের জন্য সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার পান। তিনি লুফথানসার একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিলেন।

বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা টিএসএ জানিয়েছে, ৮.৫ পাউন্ড ওজনের ধাতব অস্কার মূর্তিটি নিরাপত্তার কারণে বিমানে ঝুঁকি তৈরি করতে পারে বলে বিবেচিত হয়। সহ-পরিচালক ডেভিড বোরেনস্টাইনের মতে, নিরাপত্তা কর্মীরা আশঙ্কা করেছিলেন এটি অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে।

ফলে বাধ্য হয়ে মূর্তিটি আলাদা ব্যাগ না থাকায় একটি বাক্সে ভরে বিমানের হোল্ড লাগেজে পাঠানো হয়। কিন্তু ফ্রাঙ্কফুর্টে পৌঁছানোর পর সেই লাগেজ আর খুঁজে পাওয়া যায়নি।

ঘটনায় বিস্ময় প্রকাশ করে পাভেল তালানকিন বলেন, অস্কারকে অস্ত্র হিসেবে দেখা হতে পারে—এটি তার কাছে অবিশ্বাস্য। তিনি জানান, এর আগেও বহুবার তিনি মূর্তিটি সঙ্গে নিয়ে ভ্রমণ করেছেন, কিন্তু এমন পরিস্থিতি কখনো হয়নি।

লুফথানসা জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দ্রুততম সময়ে মূর্তিটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

সূত্র: দ্য হিন্দু

kalprakash.com/SS

শনিবার, ২ মে ২০২৬
বিমানে উধাও রুশ পরিচালকের অস্কার মূর্তি, তদন্তে লুফথানসা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বিমানে উধাও রুশ পরিচালকের অস্কার মূর্তি, তদন্তে লুফথানসা

প্রকাশিত: ১২:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬