শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৫৯:০০

আজই সাকিব-রিয়াদের রেকর্ড ভাঙতে পারেন লিটন দাস

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:০১
শেয়ার: mail
আজই সাকিব-রিয়াদের রেকর্ড ভাঙতে পারেন লিটন দাস

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজ শনিবার (২ মে) সিরিজের শেষ ম্যাচে জয় পেলে ইতিহাস গড়বে লিটন দাসের নেতৃত্বাধীন দল। আর হেরে গেলে সিরিজ শেষ হবে সমতায়।

তবে ম্যাচের সমীকরণের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দু এখন অধিনায়ক লিটন দাস। আজ জয় পেলে তিনি ছুঁয়ে ফেলবেন এবং ছাড়িয়ে যাবেন দেশের দুই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড।

২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটনের। তবে পূর্ণকালীন দায়িত্ব পাওয়ার পর ২০২৪ সালের শেষ দিক থেকে তার নেতৃত্বে বদলে যেতে শুরু করে বাংলাদেশ দল। বর্তমানে তার অধীনে বাংলাদেশ টানা চারটি সিরিজ জয়ের সাফল্য পেয়েছে।

পরিসংখ্যান বলছে, অধিনায়ক হিসেবে লিটন এখন পর্যন্ত ৩০টি ম্যাচে ১৬টি জয় পেয়েছেন। এই ১৬ জয়েই তিনি ইতোমধ্যে সাকিব ও মাহমুদউল্লাহর সমান অবস্থানে পৌঁছে গেছেন। তবে পার্থক্য হলো, লিটন মাত্র ৩০ ম্যাচে এই অর্জন করেছেন, যেখানে সাকিবের লেগেছিল ৩৯ ম্যাচ এবং মাহমুদউল্লাহর ৪৩ ম্যাচ।

আজকের ম্যাচে জয় পেলে লিটনের জয়সংখ্যা দাঁড়াবে ১৭, আর তাতেই তিনি এককভাবে দেশের সফলতম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শীর্ষে উঠে আসবেন।

বিশ্লেষকদের মতে, সীমিত সময়েই লিটনের নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে তিনি আরও বড় মাইলফলক স্পর্শ করতে পারেন বলে মনে করছেন তারা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২ মে ২০২৬ | Globe kalprakash.com

আজই সাকিব-রিয়াদের রেকর্ড ভাঙতে পারেন লিটন দাস

বিস্তারিত কমেন্টে