বাংলাদেশ ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

তেজগাঁও কলেজের প্রভাষকের গবেষণা স্থান পেল আন্তর্জাতিক সম্মেলনে

রাজধানীর তেজগাঁও কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মালেকের গবেষণাপত্র আন্তর্জাতিক সম্মেলন International Conference of Research and Education for Educators (ICREE) 2026-এ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

আগামী রোববার (২৩ মে) মালয়েশিয়ার ল্যাংকাউই-এর Camar Resort-এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

Malaysia Association of Research and Education for Educators (MAsREE) আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনটি শিক্ষা ও গবেষণা উন্নয়নে কাজ করা একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

আব্দুল মালেক বর্তমানে মালয়েশিয়ার Kuala Lumpur University of Science and Technology (KLUST)-এ পিএইচডি গবেষণায় অধ্যয়নরত। তাঁর গবেষণার মূল ক্ষেত্র শিক্ষা প্রযুক্তির সংযোজন, যেখানে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং কার্যকর শিক্ষণ কৌশল বিশ্লেষণ করা হচ্ছে।

আইসিআরইই-এ গৃহীত তাঁর গবেষণাপত্রের শিরোনাম ‘Educational Technology Integration in the Age of Artificial Intelligence and Digitalization: A Qualitative Study of Pedagogical Practices and Challenges in Secondary Schools in Bangladesh’।

গবেষণাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির প্রেক্ষাপটে শিক্ষকদের ভূমিকা, বাস্তব চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বিশ্লেষণ করা হয়েছে।

আব্দুল মালেক জানান, এই গবেষণার মাধ্যমে বাংলাদেশের শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই তাঁর লক্ষ্য।

তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অবস্থিত Australian Council for Educational Research-এ সহকারী গবেষক হিসেবেও কর্মরত, যা তাঁর গবেষণাকে আন্তর্জাতিক গবেষণা পরিবেশে আরও সমৃদ্ধ করেছে।

সংশ্লিষ্টদের মতে, এই গবেষণার ফলাফল শিক্ষক প্রশিক্ষণ উন্নয়ন, ডিজিটাল শিক্ষণ-পদ্ধতির কার্যকর প্রয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষানীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

শুক্রবার, ১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

তেজগাঁও কলেজের প্রভাষকের গবেষণা স্থান পেল আন্তর্জাতিক সম্মেলনে

প্রকাশিত: ১১:১৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬