বাংলাদেশ ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা Logo ৫৫ বছরে গড়ে ওঠেনি বাসস্ট্যান্ড, ভোগান্তিতে আড়াই লাখ মানুষ Logo ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির স্কুলছাত্রীর, আহত বাবা-মা Logo অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, কাঠগড়ায় সহকারী শিক্ষক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি: তদন্তে নতুন মোড়, মিলছে পোশাকের সূত্র

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০৬:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 36

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিয়ে তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। পুলিশ ওই অঞ্চলে একটি মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার করেছে, যা ঘিরে তদন্ত আরও জটিল হয়ে উঠেছে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন।

এরপর গত শুক্রবার টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। তিনি লিমনের রুমমেট ছিলেন। বৃষ্টির মরদেহ এখনো শনাক্ত হয়নি।

পরে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর আরও একটি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি ব্রিজের দক্ষিণ দিকে একটি জলাশয় থেকে পাওয়া যায়।

সর্বশেষ তদন্ত প্রতিবেদনে জানা যায়, ২৬ এপ্রিল ওই এলাকায় উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশে থাকা পোশাক নাহিদা বৃষ্টির নিখোঁজ হওয়ার আগে পরিহিত পোশাকের সঙ্গে মিল পাওয়া গেছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে ওই মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে তদন্তকারীরা। এ নিয়ে তদন্ত চলমান রয়েছে।

এদিকে হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার আদালত তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি: তদন্তে নতুন মোড়, মিলছে পোশাকের সূত্র
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি: তদন্তে নতুন মোড়, মিলছে পোশাকের সূত্র

প্রকাশিত: ০৬:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬