বাংলাদেশ ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জাবিতে নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বেরোবির নতুন বাস সিডিউলে ভোগান্তিতে শিক্ষার্থীরা

ছবিঃ সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নতুন বাস সিডিউল চালু করেছে। বর্তমানে দেশে জ্বালানি সংকট এবং সরকারি নির্দেশনা অনুযায়ী অফিস সময় বিকেল ৪টায় শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিকেল সাড়ে তিনটার বাস সব রুটে বন্ধ রাখা হয়েছে। নতুন সিডিউল অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে বাস ছেড়ে যায়। এছাড়াও বন্ধ রয়েছে বিকেল ৫ টা ১০ এর বাস।

তবে একাধিক শিক্ষার্থী জানান, বিকেলে তাদের অনেকের টিউশন ও অন্যান্য কাজ থাকে। আগে যেখানে দুটি সিডিউল ছিল, সেখানে এখন একটি করা হয়েছে। ফলে তাদের অটোরিকশা বা অন্য যানবাহনে যেতে হচ্ছে। এতে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে তেমনি সময়ও বেশি লাগছে।

শিক্ষার্থীরা আরও জানান, নতুন বাস চলাচলের নোটিশ পেলেও পূর্ণাঙ্গ সিডিউল আকারে তা পাননি। ফলে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে। বিকেলের বাস চলাচল কমে যাওয়ায় অনেক সময় ক্লাস তিনটায় শেষ হলেও দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হয়। একই সঙ্গে বিআরটিসি বাসের ফিটনেসহীনতা, যাত্রাপথে শিক্ষার্থীদের জন্য বাস না থামানো এবং বহিরাগত যাত্রী তোলার মতো অভিযোগও রয়েছে।

গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানার নিয়ন্ত্রিত গ্রুপ ‘পরিবহন পুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’-এ মাহবুবুর রহমান মিলাদ নামে এক শিক্ষার্থী পোস্ট করে লেখেন, আমাদের ক্লাসগুলো ৪:৩০টায় শেষ হয়। ৪:১০-এর বাসে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তাই ৫:১০-এর বাস চালু করা হোক। পোস্টটির নিচে ১৫টি মন্তব্যে শিক্ষার্থীরা ৫:১০-এর বাস চালুর দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সালমান ফারসি বলেন, আমার বাসা কিশোরগঞ্জ। বাসা কাছাকাছি হওয়ায় আমি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করি। তবে সাড়ে তিনটার বাস বন্ধ হওয়ায় কিছুটা কষ্ট হচ্ছে। কারণ ক্লাস তিনটায় শেষ হয়। ৪:১০-এর বাসে উঠতে গেলে অকারণে ক্যাম্পাসে দীর্ঘ সময় থাকতে হয়। নতুন সিডিউলও সেভাবে চোখে পড়েনি, তাই বিভ্রান্তিতে পড়তে হচ্ছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মালিহা মেহজাবিন বলেন, আমার বাসা রংপুর শহরের পায়রাবন্দ এলাকায়। সকালে বাসের সময়সূচি ঠিক থাকলেও বিকেলে পরিবর্তন করা হয়েছে। বিষয়টি নোটিশ আকারে পেলেও পূর্ণাঙ্গ সিডিউল পাইনি। ক্লাস তিনটায় শেষ হলে বাসে না গিয়ে অটো বা রিকশায় যেতে হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, নতুন বাস সিডিউল সবাইকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নোটিশ আকারে সব বিভাগে পাঠানো হয়েছে এবং বিভাগগুলোর শিক্ষার্থীদের তা জানানোর কথা।

সিডিউল সম্পর্কে তিনি আরও বলেন, আমরা নতুন করে সিডিউল তৈরি করবো। নতুন ব্যবস্থায় কাউনিয়া রুটে বাস চলাচল বন্ধ হতে পারে। কারণ এ রুটে সবচেয়ে কম শিক্ষার্থী যাতায়াত করে।

ক্লাস দেরিতে শেষ হয়ে বাস মিস হওয়ার বিষয়ে তিনি বলেন, এটি যিনি ক্লাস নেন, তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী অফিস সময় বিকেল ৪টা পর্যন্ত, এবং সেই নিয়ম সবার মানা উচিত।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বেরোবির নতুন বাস সিডিউলে ভোগান্তিতে শিক্ষার্থীরা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

বেরোবির নতুন বাস সিডিউলে ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশিত: ০১:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬