বাংলাদেশ ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা Logo ৫৫ বছরে গড়ে ওঠেনি বাসস্ট্যান্ড, ভোগান্তিতে আড়াই লাখ মানুষ Logo ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির স্কুলছাত্রীর, আহত বাবা-মা Logo অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, কাঠগড়ায় সহকারী শিক্ষক

চ্যাটজিপিটিতে লাশ গুম নিয়ে প্রশ্ন করেছিল অভিযুক্ত, আদালতের নথিতে চাঞ্চল্য

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আদালতের নথি অনুযায়ী, ২৬ বছর বয়সী অভিযুক্ত হিশাম সালেহ আবুঘারবিয়েহ হত্যার আগে চ্যাটজিপিটিতে লাশ গুম সংক্রান্ত প্রশ্ন করেছিলেন।

নথিতে বলা হয়েছে, ঘটনার কয়েকদিন আগে তিনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন— একজন মানুষকে ময়লার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কী হতে পারে। পরে তিনি আরও প্রশ্ন করেন, তারা কীভাবে বিষয়টি জানতে পারবে।

তদন্তকারীদের দাবি, ওই সময়ের মধ্যেই তিনি সহপাঠী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির নিখোঁজ ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন। পরে লিমনের মরদেহ উদ্ধার করা হয় এবং নাহিদার অবস্থান এখনও নিশ্চিত নয়।

প্রসিকিউটররা বলছেন, অভিযুক্ত ব্যক্তি ডাম্পস্টারে বিভিন্ন জিনিস ফেলার পাশাপাশি প্রমাণ নষ্টের চেষ্টা করেছিলেন। তার গাড়ি ও মোবাইল লোকেশন ডেটাও ঘটনাস্থলের সঙ্গে মিলে যায় বলে দাবি করা হয়েছে।

তবে অভিযুক্তের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মামলার পরবর্তী শুনানিতে বিস্তারিত প্রমাণ উপস্থাপন করা হবে বলে জানিয়েছে আদালত।

kalprakash.com/SS
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটিতে লাশ গুম নিয়ে প্রশ্ন করেছিল অভিযুক্ত, আদালতের নথিতে চাঞ্চল্য
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ

চ্যাটজিপিটিতে লাশ গুম নিয়ে প্রশ্ন করেছিল অভিযুক্ত, আদালতের নথিতে চাঞ্চল্য

প্রকাশিত: ০১:৪৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬