বাংলাদেশ ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঢাবি শিক্ষার্থী মুনিরার মৃত্যু: শিক্ষক সুদীপকে কারাগারে আটক রাখার আবেদন

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন এ আবেদন করেন। বিষয়টি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

এর আগে রোববার (২৬ এপ্রিল) মুনিরার বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

তদন্ত কর্মকর্তা জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কিছু তথ্য পাওয়া যাচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও জানানো হয়।

ঘটনার দিন সকালে বাড্ডার বাসায় নিজ কক্ষ থেকে মুনিরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

চিরকুটে কিছু আর্থিক লেনদেন ও ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ ছিল বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

kalprakash.com/SS

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থী মুনিরার মৃত্যু: শিক্ষক সুদীপকে কারাগারে আটক রাখার আবেদন
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

ঢাবি শিক্ষার্থী মুনিরার মৃত্যু: শিক্ষক সুদীপকে কারাগারে আটক রাখার আবেদন

প্রকাশিত: ১২:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬