বাংলাদেশ ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বেরোবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

‘IP and Sports: Ready, Set, Innovate’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে রোববার (২৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় তিনি বলেন, বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬-এর মূল প্রতিপাদ্য হলো উদ্ভাবন ও মেধার যথাযথ মূল্যায়ন। বর্তমান সরকার মেধাসম্পদ ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে এবং আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাকে সম্পদে রূপান্তর করতে বদ্ধপরিকর। উপাচার্য আরও বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধাকে কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না রেখে তা যেন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজে লাগানো যায়, সেভাবে প্রস্তুত করা।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব ও ড. মো. সজিব মিয়া এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আলোচনা সভায় শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনমুখী পরিবেশ গড়ে তোলার বিষয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকবৃন্দের অংশগ্রহণে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
বেরোবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

বেরোবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

প্রকাশিত: ১০:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬