বাংলাদেশ ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ইনসাফের জাগরণের গণ চা চক্র: ক্যাম্পাস সম্পর্কে মতামত গ্রহণ

তেজগাঁও কলেজের সামাজিক সংগঠন ইনসাফের জাগরণ কর্তৃক গণ চা চক্র অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে আয়োজিত এই চা চক্রে আলোচ্য বিষয় ছিল—ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থীদের মতামত কী?

তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে চা চক্রে অংশ নিয়ে চা পান করেন এবং ক্যাম্পাস সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেন। চায়ের সঙ্গে বাতাসা-মুড়ির ব্যবস্থাও ছিল। চা-মুড়ি-বাতাসা অনেককে তাদের কৈশোরে ফিরিয়ে নিয়ে যায়। শিক্ষার্থীদের আলোচনায় শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণিকক্ষের উন্নয়নের কথা উঠে আসে। অনেকে তীব্র গরমে শ্রেণিকক্ষে এসির ব্যবস্থা থাকলে ভালো হতো বলে মত দেন। অতিরিক্ত বেতন ও ভর্তি ফি’র বিষয়টিও আলোচনায় আসে। সাকিব হত্যার ন্যায়বিচার ছিল অন্যতম আলোচনার বিষয়। কেউ কেউ গুপ্ত রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়েছেন, আবার কেউ সরাসরি রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান, এবং অনেকে অপরাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে মত দেন।

চা চক্রে তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ভূঁইয়া, আশিক আহমেদ, আল আমীন হোসেন রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

এছাড়াও অংশগ্রহণ করেছেন, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আসিফ হোসাইন এবং ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি নুরুল আলম ইব্রাহিম।

সকলেই চা-মুড়ি-বাতাসা খেয়ে ক্যাম্পাস সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেন। সবারই প্রত্যাশা একটি সুস্থ-সুন্দর ক্যাম্পাস।

সংগঠনের নেতা মুরসালিন খান বলেন, শিক্ষার্থীদের বক্তব্য আমরা গুরুত্বসহকারে নিয়েছি। ক্যাম্পাসের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নিয়ে যখন তারা এত আন্তরিক, তখন তাদের দাবি-দাওয়া বাস্তবায়নে পাশে থাকা আমাদের কর্তব্য।

অন্যান্য নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে এ ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখার আশা রাখেন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চা চক্রটি সফলভাবে সম্পন্ন হয়। অংশগ্রহণে চা চক্রটি জমজমাট হয়ে ওঠে এবং সংগঠনটি ভবিষ্যতে এসব মতামতের ভিত্তিতে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

ইনসাফের জাগরণের গণ চা চক্র: ক্যাম্পাস সম্পর্কে মতামত গ্রহণ

প্রকাশিত: ১০:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬