বাংলাদেশ ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তেজগাঁও কলেজ ক্যাম্পাসে বৃষ্টিবিলাসে মাতলেন শিক্ষার্থীরা

ছবিঃ সংগৃহীত

দিনভর প্রচণ্ড গরমের পর বিকেলে নেমে আসা মুষলধারে বৃষ্টি তেজগাঁও কলেজ ক্যাম্পাসে প্রাণের উচ্ছ্বাস এনে দিয়েছে। ক্লাস শেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্যাম্পাস মাতিয়ে তোলেন শিক্ষার্থীরা।

বৃষ্টি শুরু হতেই ক্লাসরুম ও কমনরুম থেকে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে দাঁড়ান শিক্ষার্থীরা। কেউ দৌড়াচ্ছে, কেউ গলা ফুঁড়ে গান করছে, কেউ আবার বন্ধুদের নিয়ে ছবি তোলায় ব্যস্ত। প্রচন্ড গরমের পর ঝুম বৃষ্টি শিক্ষার্থীদের মধ্যে নিয়ে এসেছে স্বস্তির নিঃশ্বাস।

এক শিক্ষার্থী বলেন, এত গরমের পর এই বৃষ্টি যেন প্রাণ জুড়িয়ে দিয়েছে। ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে পারাটা অন্যরকম অনুভূতি।

আরেক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে পড়াশুনা ও রাজনীতির বাইরে এই বৃষ্টি এনে দিয়েছে অন্যরকম শান্তি। অনেকদিন পর নিজেদের ক্যাম্পাসে এভাবে বৃষ্টিতে ভিজলাম।

শিক্ষকদের কেউ কেউ বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেন। তাদের মুখেও ফুটে উঠে আনন্দের আবহ।

এই স্বতঃস্ফূর্ত বৃষ্টিবিলাস ক্যাম্পাসের শেষ বিকেলটিকে করে তুলেছিল স্মরণীয়। শিক্ষার্থীরা জানান, পড়াশোনার ফাঁকে এই মুহূর্তগুলোই জীবনের স্মৃতিতে বেঁচে থাকে।

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
তেজগাঁও কলেজ ক্যাম্পাসে বৃষ্টিবিলাসে মাতলেন শিক্ষার্থীরা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

তেজগাঁও কলেজ ক্যাম্পাসে বৃষ্টিবিলাসে মাতলেন শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৬:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬