বাংলাদেশ ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

অন্তঃসত্ত্বা কিয়ারাকে ঘিরে নিরাপত্তা ঘটনায় শোনা গেল দেহরক্ষীর বর্ণনা

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নিরাপত্তা নিয়ে এক চাঞ্চল্যকর ঘটনার বর্ণনা দিয়েছেন তার দেহরক্ষী জিশান কুরেশি। এক সাক্ষাৎকারে তিনি জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় কিয়ারার সঙ্গে ঘটে যাওয়া একটি নিরাপত্তা ঝুঁকির অভিজ্ঞতা।

জিশান কুরেশি জানান, কিয়ারা যখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখন একটি ব্র্যান্ড শুটের জন্য কয়েক দিনের বাইরে যেতে হয় তাকে। সেই সময় অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিল। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার উদ্বেগের কারণে কিয়ারার ব্যক্তিগত দেহরক্ষীর পাশাপাশি জিশানকেও দায়িত্বে রাখা হয়।

ঘটনাটি ঘটে ভ্যানিটি ভ্যান থেকে নামার সময়। জিশানের ভাষ্যমতে, সেই সময় স্যুট পরা এক ব্যক্তি প্রথমে সেলফি তোলার অনুরোধ করেন। কিন্তু হঠাৎই তিনি কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।

অন্তঃসত্ত্বা অবস্থায় থাকায় পরিস্থিতিটি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে জানান জিশান। তিনি বলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কিয়ারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন।

জিশান আরও জানান, ঘটনাটি তখনই সিদ্ধার্থ মালহোত্রাকে জানানো হয়নি, কারণ এতে তিনি বেশি উদ্বিগ্ন হয়ে পড়তে পারতেন। পরে কিয়ারা নিজেই বিষয়টি স্বামীকে শান্তভাবে ব্যাখ্যা করেন।

এই ঘটনার পর কিয়ারার নিরাপত্তা আরও জোরদার করা হয় বলে জানান তিনি।

kalprakash.com/SS
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
অন্তঃসত্ত্বা কিয়ারাকে ঘিরে নিরাপত্তা ঘটনায় শোনা গেল দেহরক্ষীর বর্ণনা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

অন্তঃসত্ত্বা কিয়ারাকে ঘিরে নিরাপত্তা ঘটনায় শোনা গেল দেহরক্ষীর বর্ণনা

প্রকাশিত: ০১:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬