বাংলাদেশ ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম

ফের বিয়ের গুঞ্জনে আনুশকা শেঠি, পরিবারে চাপেই কি বদলাল সিদ্ধান্ত?

সংগৃহীত ছবি

দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে আবারও শুরু হয়েছে বিয়ের জোর গুঞ্জন। কয়েক মাস আগেও এ ধরনের খবর নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। তবে এবার ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, পরিবার ও কাছের মানুষদের অনুরোধে অবশেষে বিয়েতে সম্মতি দিয়েছেন এই অভিনেত্রী।

খবরে বলা হয়েছে, চলতি বছরেই বিয়ের পরিকল্পনা করছেন আনুশকা। দীর্ঘদিন ধরেই তার পরিবার তাকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছিল বলে জানা গেছে।

এর আগে গুঞ্জন উঠেছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে রয়েছেন ‘বাহুবলী’খ্যাত এই তারকা এবং তাকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে নতুন আলোচনায় উঠে এসেছে ভিন্ন তথ্য। এবার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন আনুশকা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এমনকি দুই পরিবারেই নাকি প্রস্তুতি শুরু হয়ে গেছে।

গত মার্চ মাসেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছিলেন আনুশকা। তার টিমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, ৪৪ বছর বয়সে বিয়ে করাকে অযথা বিতর্ক বানানো হচ্ছে।

সেই বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, পুরুষ অভিনেতাদের বিয়ের বয়স নিয়ে যেখানে আলোচনা হয় না, সেখানে নারীদের ক্ষেত্রে কেন ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হবে?

যদিও সে সময় বিয়ের খবর সরাসরি নাকচ করেছিলেন আনুশকা, তবে এবার ভক্তদের একাংশ মনে করছেন, হয়তো সত্যিই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু

ফের বিয়ের গুঞ্জনে আনুশকা শেঠি, পরিবারে চাপেই কি বদলাল সিদ্ধান্ত?

প্রকাশিত: ০৪:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬