বাংলাদেশ ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

কর্পোরেট দুনিয়ায় সৌন্দর্যের প্রভাব নিয়ে সানাই মাহবুবের মন্তব্য, নেটদুনিয়ায় বিতর্ক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৬:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 27

সানাই মাহবুব, সংগৃহীত ছবি।

সৌন্দর্য, কর্পোরেট সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মডেল সানাই মাহবুব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে দেওয়া তার এই পোস্ট প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়।

স্ট্যাটাসের শুরুতেই তিনি জানান, তার মন্তব্যকে যেন কেউ ব্যক্তিগতভাবে না নেন। এটি সম্পূর্ণ তার নিজস্ব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে দেওয়া মতামত, কারও প্রতি আক্রমণের উদ্দেশ্যে নয় বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে কর্পোরেট জগৎ ও গ্ল্যামারের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সৌন্দর্যও এক ধরনের দক্ষতা বা ট্যালেন্ট হিসেবে কাজ করতে পারে। এ প্রসঙ্গে তিনি রুবাবা দৌলা মতিনের প্রশংসা করেন এবং একই সঙ্গে কর্পোরেট ব্যক্তিত্ব সোনিয়া বশির কবিরের নামও উল্লেখ করেন।

সানাই মাহবুবের মতে, দক্ষিণ এশীয় সমাজে সৌন্দর্য নিয়ে একটি প্রচলিত ধারণা রয়েছে, যেখানে বাহ্যিকভাবে আকর্ষণীয় বা ফর্সা মানুষ অনেক ক্ষেত্রে বেশি সুযোগ পেয়ে থাকেন।

তার দাবি অনুযায়ী, একজন মেধাবী ও সুন্দরী নারী কর্পোরেট ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সুযোগ পেতে পারেন, যা সবসময় অন্যদের ক্ষেত্রে ঘটে না।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, সমাজের কাঠামো এমনভাবে গড়ে উঠেছে যেখানে বাহ্যিক সৌন্দর্য অনেক সময় এগিয়ে দেয়। তাই নিজেকে ফিট ও আকর্ষণীয় রাখার পাশাপাশি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল শেখারও পরামর্শ দেন তিনি।

তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হলেও অনেকে সমালোচনা করছেন। তবে বিষয়টি নিয়ে অনলাইন আলোচনায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কর্পোরেট দুনিয়ায় সৌন্দর্যের প্রভাব নিয়ে সানাই মাহবুবের মন্তব্য, নেটদুনিয়ায় বিতর্ক
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

কর্পোরেট দুনিয়ায় সৌন্দর্যের প্রভাব নিয়ে সানাই মাহবুবের মন্তব্য, নেটদুনিয়ায় বিতর্ক

প্রকাশিত: ০৬:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬