সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ-এর ২৯তম জাতীয় কনফারেন্স আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
আয়োজনে নিউক্লিয়ার চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করা হবে।
সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম।
উল্লেখ্য, সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ দেশের চিকিৎসক ও বিজ্ঞানীদের একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।