বাংলাদেশ ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

দেশে ডেঙ্গু রোগী ৪ জন, শূন্যে নামানোর লক্ষ্য সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (ছবি সংগৃহীত)

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমানে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪ জন। এই সংখ্যা শূন্যে নামিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

শনিবার (২ জুন) সকাল ১০টায় রাজধানীতে ডেঙ্গু সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগীয় শহরগুলোতে র‌্যালি ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে। আগামী তিন মাস ধরে এই কার্যক্রম চলবে।

তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকে চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শুরু করা হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সিটি করপোরেশন মোবাইল কোর্টের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি হাসপাতালগুলো ১০ শতাংশ বেড ফ্রি রাখবে এবং পরীক্ষার খরচের ৮০ শতাংশ ফ্রি করা হবে।

ডেঙ্গু ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, এটি এখনো বিশ্বব্যাপী সর্বজনীনভাবে অনুমোদিত বা ব্যবহৃত হয়নি, তাই এই মুহূর্তে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হচ্ছে না।

তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি কোন পর্যায়ে যাবে তা এখনই বলা সম্ভব নয়, তবে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২ জুন ২০২৬
দেশে ডেঙ্গু রোগী ৪ জন, শূন্যে নামানোর লক্ষ্য সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

দেশে ডেঙ্গু রোগী ৪ জন, শূন্যে নামানোর লক্ষ্য সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০১:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬