বাংলাদেশ ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর, অব্যবহৃত ডেটা নিয়ে নতুন উদ্যোগের ইঙ্গিত

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের অব্যবহৃত ডেটার মেয়াদ সংক্রান্ত বিষয়ে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় সংসদে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিষয়টি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

তিনি জানান, অব্যবহৃত মোবাইল ডেটা যাতে গ্রাহকের জন্য অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা ও ব্যবহারের ধরন ভিন্ন হওয়ায় অপারেটররা বিভিন্ন মেয়াদভিত্তিক প্যাকেজ দিয়ে থাকে। এর মধ্যে মূল্য, ভলিউম এবং মেয়াদ—সবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে।

তিনি আরও জানান, ডেটার মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত অংশ বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। গ্রাহকস্বার্থ রক্ষায় এ সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ চলছে।

তবে তিনি উল্লেখ করেন, বিশ্বের অধিকাংশ দেশেই মেয়াদভিত্তিক ডেটা প্যাকেজ প্রচলিত রয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে এমন ব্যবস্থা রেখেছে, যাতে একই প্যাকেজ পুনরায় কিনলে বা অটো-রিনিউ করলে অব্যবহৃত ডেটা ক্যারি ফরওয়ার্ড করা যায়।

বর্তমানে দীর্ঘমেয়াদি—প্রায় ১০ বছর মেয়াদের ডেটা প্যাকেজও রয়েছে, যা অনেকটা স্থায়ী সুবিধার মতো কাজ করছে বলে জানান তিনি।

ইন্টারনেট সেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেবার মান বাড়াতে কাজ চলছে।

এছাড়া বিটিআরসি’র নির্দেশনায় সেবার মান যাচাই, ড্রাইভ টেস্ট এবং গুরুত্বপূর্ণ পারফরম্যান্স সূচক (KPI) অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডিজিটাল নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফাইভজি সেবা চালু করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ প্রায় ৪০০টিরও বেশি স্থানে স্বল্প পরিসরে এই সেবা পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

সব মিলিয়ে অব্যবহৃত ডেটা ও ইন্টারনেট সেবার মান উন্নয়নে সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে, যা মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হতে পারে।

kalprakash.com/SS

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর, অব্যবহৃত ডেটা নিয়ে নতুন উদ্যোগের ইঙ্গিত

প্রকাশিত: ০৬:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬