মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৩৩:৪৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:০০
শেয়ার: mail
অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুইটি বিশেষ অভিযানে শীর্ষ অনলাইন জুয়ারিসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে রাত ১০টা ৫৫ মিনিটে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং অনলাইন জুয়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. সোহেল হোসেন (২৪), মো. রবিউল ইসলাম (১৯) এবং মো. সোহেল রানা (২০)। তাদের মধ্যে সোহেল হোসেনকে এই চক্রের মূল হোতা হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোহেল হোসেনের বাসায় অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ৫টি পিসি ও মনিটর জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০, ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একই ধারাবাহিকতায় ১৫ মে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনবনি হাড়ি এলাকায় ফজলুর রহমানের একতলা বাড়ির নিচতলায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে একটি অনলাইন জুয়ার সেন্টারের সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই স্থানে কক্ষ ভাড়া নিয়ে কয়েকজন তরুণ অনলাইন জুয়ার আসর পরিচালনা করে আসছিল। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে আসা জুয়ারিরা গভীর রাতে অনলাইনে জুয়া খেলছিলেন।

অভিযানে ১২ জন অনলাইন জুয়ারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত। এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

kalprakash.com/SAS

ট্যাগসমূহ: অভিযান নওগাঁ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৫ মে ২০২৬ | Globe kalprakash.com

অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫

বিস্তারিত কমেন্টে