রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৩:৪৬
শিরোনাম
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:২৩
শেয়ার: mail
মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্লাটফর্মস–এর কর্মীরা কর্মীদের কম্পিউটারে মাউস ট্র্যাকিং সফটওয়্যার চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অফিসে তারা লিফলেট বিতরণ করে সহকর্মীদের অনলাইন পিটিশনে সই করার আহ্বান জানাচ্ছেন। আসন্ন ছাঁটাই পরিকল্পনার মধ্যেই এই প্রতিবাদ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিটিং রুম, ভেন্ডিং মেশিন এবং টয়লেট পেপার ডিসপেনসারের ওপরও লিফলেট দেখা গেছে। সেখানে কর্মীদের অনলাইনে একটি পিটিশনে সই করার আহ্বান জানিয়ে লেখা ছিল, “এমপ্লয়ি ডেটা এক্সট্র্যাকশন ফ্যাক্টরিতে কাজ করতে চান না?” কর্মীদের অভিযোগ, নতুন এই সফটওয়্যার তাদের দৈনন্দিন কম্পিউটার ব্যবহার পর্যবেক্ষণ করছে এবং মাউসের নড়াচড়া, ক্লিক ও বিভিন্ন মেনু ব্যবহারের তথ্য সংগ্রহ করছে।

কর্মীদের একটি অংশ মনে করছেন, এসব তথ্য ভবিষ্যতে এআইভিত্তিক স্বয়ংক্রিয় সিস্টেম তৈরিতে ব্যবহার হতে পারে এবং একসময় এই প্রযুক্তি কর্মীদের কাজও প্রতিস্থাপন করতে পারে। একই সময়ে কোম্পানিতে আগামী সপ্তাহে প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই হতে পারে বলে খবর থাকায় ভেতরের অসন্তোষ আরও বেড়েছে।

অন্যদিকে মেটার পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের কম্পিউটার ব্যবহার বোঝার জন্য বাস্তব তথ্য প্রয়োজন। তাদের মতে, মাউস মুভমেন্ট, ক্লিক ও মেনু ব্যবহারের ধরন বিশ্লেষণ করলে এআই মডেল আরও কার্যকর হবে এবং ভবিষ্যতে ব্যবহারকারীদের কাজ সহজ করতে সহায়তা করবে। কোম্পানি বলছে, এটি এআই এজেন্ট উন্নয়নের অংশ, তাই ব্যবহার আচরণ বিশ্লেষণ জরুরি।

তবে কর্মীদের পিটিশনে শ্রম আইনের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে কর্মপরিবেশ উন্নয়নের জন্য সংগঠিত হওয়ার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যেও কিছু কর্মী ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছেন এবং তারা সংগঠিত শ্রম আন্দোলনের মাধ্যমে কাজের পরিবেশ ও চাকরির নিরাপত্তা নিয়ে অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের

বিস্তারিত কমেন্টে