রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৫:০৫
শিরোনাম
৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার

বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২
শেয়ার: mail
বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা, মুহুর্মুহু গর্জন আর সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৈরী আবহাওয়া সত্ত্বেও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বিশাল মাঠ থেকে নড়েননি কেউ। নিজ জেলার কৃতি সন্তান ও প্রিয় ‘আলমগীর স্যার’-এর বক্তব্য সরাসরি শুনতে কেউ দাঁড়িয়ে, আবার কেউ মাটিতে বসেই বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা।

রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম আনুষ্ঠানিক সফরে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একনজর দেখা এবং তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার প্রতীক্ষায় রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকেই মাঠজুড়ে ভিড় জমান নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। দুই দিনের সরকারি সফরে এসে বিকেল সাড়ে ৩টায় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি।

এর আগে রোববার দুপুর ১২টা ৫৮ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ সংবর্ধনা আয়োজক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরবর্তীতে দুপুর ১টা ১৫ মিনিটে জেলা সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সেখান থেকে দুপুর ১টা ২৫ মিনিটে পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে প্রয়াত মা-বাবার কবর জিয়ারত ও মোনাজাত করেন রাষ্ট্রপতি। এরপর শহরের কালীবাড়ির নিজ পৈতৃক বাসভবনে গিয়ে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৩টার দিকে সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা হন তিনি।

এদিকে বিকেল গড়াতেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি শুরু হয়। তবে প্রতিকূল আবহাওয়ায় অনুষ্ঠানস্থলে অপেক্ষমাণ সাধারণ মানুষের আবেগ ও উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। অনেকেই ছাতা মাথায় দিয়ে, আবার অনেকে ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে মাঠে অবস্থান করতে থাকেন।

ঠাকুরগাঁওবাসীর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেবল দেশের রাষ্ট্রপতিই নন; শিক্ষকতা জীবনের কারণে এলাকার প্রবীণ-নবীন অনেকের কাছেই তিনি এখনো সেই পরিচিত ও শ্রদ্ধেয় ‘আলমগীর স্যার’। নিজ শহরে তাঁর আগমনকে কেন্দ্র করে তাই গোটা জেলাজুড়েই সৃষ্টি হয়েছে আবেগঘন এক উৎসবমুখর পরিবেশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ

বিস্তারিত কমেন্টে