বাংলাদেশ ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

গুরুতর অসুস্থ অভিনেতা তারিকুজ্জামান তপন, অর্থাভাবে ব্যাহত চিকিৎসা

অভিনেতা তারিকুজ্জামান তপন । ছবি : সংগৃহীত

নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, গত ডিসেম্বর মাসে তপনের খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকদের মতে, ক্যান্সারটি ইতোমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে রাজধানীর আফতাবনগরের বাসায় থেকেই তার চিকিৎসা চলছে।

তিনি জানান, এখন পর্যন্ত তপনকে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। সাবিনা হেলেন বলেন, তিনি কিছুই খেতে পারেন না, সারাক্ষণ বমি হয় এবং শরীরে তীব্র ব্যথা অনুভব করেন।

দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা সংকটের কারণে তা সম্ভব হয়নি।

পরিবারটি এখন সরকার ও শিল্পী সমাজের সহায়তার প্রত্যাশায় রয়েছে।

তারিকুজ্জামান তপন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া টেলিভিশন নাটকে ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ এবং ‘মৃত্তিকার যাত্রা’ দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

kalprakash.com/SS

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
গুরুতর অসুস্থ অভিনেতা তারিকুজ্জামান তপন, অর্থাভাবে ব্যাহত চিকিৎসা
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

গুরুতর অসুস্থ অভিনেতা তারিকুজ্জামান তপন, অর্থাভাবে ব্যাহত চিকিৎসা

প্রকাশিত: ০৩:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬