বাংলাদেশ ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জো জোনাস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

বিচ্ছেদের পর নতুন প্রেমের খবর দিলেন জনপ্রিয় অভিনেতা

বিবাহ বিচ্ছেদের প্রায় দুই বছর পর নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন গায়ক ও অভিনেতা জো জোনাস। তার নতুন সঙ্গী মডেল টাটিয়ানা গ্যাব্রিয়েলা। প্রায় দুই বছর আগে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে তার বিচ্ছেদ হয়।

সম্প্রতি ইনস্টাগ্রামে পুয়ের্তো রিকো ভ্রমণের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি সম্পর্কের ইঙ্গিত দেন। ছবিগুলোতে দেখা যায়, দুজন একসঙ্গে ফটোবুথে পোজ দিচ্ছেন, সমুদ্রের ধারে সূর্যাস্ত উপভোগ করছেন এবং দ্বীপের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন ও স্থানীয় খাবার উপভোগ করছেন।

পোস্টের ক্যাপশনে জো জোনাস লেখেন, যদি তুমি এটা দেখো, তাহলে বুঝবে আমার পুয়ের্তো রিকো ইউটিউব ভিডিও আপলোড হয়েছে। এর মাধ্যমে তিনি ভিডিও আকারেও ভক্তদের ব্যক্তিগত মুহূর্তের ঝলক দেখান।

গত বছরের নভেম্বর থেকেই জো ও টাটিয়ানার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেই গুঞ্জনই সত্যি হলো বলে ধারণা করছেন ভক্তরা। ইউটিউব ভ্লগে তাদের একসঙ্গে সময় কাটানো, হাসি-মজা এবং টাটিয়ানার জোকে স্প্যানিশ শেখানোর মুহূর্তও দেখা গেছে, যা ভক্তদের কাছে বেশ আলোচিত হয়েছে।

জো জোনাস আগেও জানিয়েছেন, ব্যস্ত মিউজিক ট্যুরের কারণে ব্যক্তিগত জীবন সামলানো কঠিন হয়ে পড়ে। তাই অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমই নতুন মানুষের সঙ্গে পরিচয়ের মাধ্যম হয়ে ওঠে।

অন্যদিকে, সাবেক স্ত্রী সোফি টার্নারের সঙ্গে বিচ্ছেদের পর তারা দুইজনই সন্তানদের কো-প্যারেন্টিং দায়িত্ব পালন করছেন। জো বলেন, তাদের সম্পর্ক এখন খুবই ভালো এবং সোফিকে তিনি একজন চমৎকার মা হিসেবে দেখেন।

উল্লেখ্য, ২০২৪ সালে আইনি প্রক্রিয়া শেষে জো জোনাস ও সোফি টার্নারের বিচ্ছেদ চূড়ান্ত হয়। এখন তিনি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন, যেখানে রয়েছে নতুন সম্পর্ক, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের নতুন উচ্ছ্বাস।

সূত্র: হিন্দুস্তান টাইমস

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জো জোনাস

প্রকাশিত: ০৫:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬