বাংলাদেশ ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo দ্বিনি বিষয়ে যাদের পরামর্শ নেবেন Logo ইরানের দাবি: যুদ্ধে ১৭০ শত্রু ড্রোন ভূপাতিত Logo মার্কিন জাহাজে ইরানের পাল্টা ড্রোন হামলার দাবি Logo ব্যক্তিগত সফরে সরকারি সেবা নিলে মূল্য পরিশোধ বাধ্যতামূলক Logo মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান Logo সৌদিতে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo দুদকের মামলায় পলককে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ Logo নাহিদের ৫ উইকেটে ১৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড Logo শিক্ষামন্ত্রীর পাশে বসেই পদ হারালেন যবিপ্রবি ভিসি, নতুন উপাচার্য নিয়োগ Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইউট্যাব কুবির নিন্দা

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইউনিট।

রবিবার (২০ এপ্রিল) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ইউট্যাব কুবি ইউনিট জানায়, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এ ধরনের ভাষা ও আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। মতভিন্নতা গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক অংশ হলেও তা প্রকাশের ক্ষেত্রে ন্যূনতম শিষ্টাচার, সংযম ও পারস্পরিক সম্মান বজায় রাখা আবশ্যক। সাম্প্রতিক এই বক্তব্য সেই ন্যূনতম মানদণ্ডকেও লঙ্ঘন করেছে এবং জনপরিসরে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়াতে ভূমিকা রাখে। একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর যেভাবে জনসমর্থন অর্জন করেছেন এবং দেশ ও আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন ইতিবাচক উদ্যোগের মাধ্যমে সুনাম বৃদ্ধি করেছেন, তা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা অপপ্রচারের মাধ্যমে ক্ষুণ্ণ করা সম্ভব নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের অশালীন বক্তব্য দেশের সচেতন নাগরিকসমাজ কখনোই মেনে নেবে না এবং এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড জনগণই প্রতিহত করবে।

এছাড়া, রাশেদ প্রধানকে তার এই অনভিপ্রেত ও আপত্তিকর বক্তব্যের জন্য অবিলম্বে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল এক আলোচনা সভায় রাশেদ প্রধান তারেক রহমানকে কুলাঙ্গার সম্বোধন করে অশালীন বক্তব্য দেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

দ্বিনি বিষয়ে যাদের পরামর্শ নেবেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইউট্যাব কুবির নিন্দা

প্রকাশিত: ০১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬