বাংলাদেশ ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ইরানের দাবি: যুদ্ধে ১৭০ শত্রু ড্রোন ভূপাতিত Logo মার্কিন জাহাজে ইরানের পাল্টা ড্রোন হামলার দাবি Logo ব্যক্তিগত সফরে সরকারি সেবা নিলে মূল্য পরিশোধ বাধ্যতামূলক Logo মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান Logo সৌদিতে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo দুদকের মামলায় পলককে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ Logo নাহিদের ৫ উইকেটে ১৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড Logo শিক্ষামন্ত্রীর পাশে বসেই পদ হারালেন যবিপ্রবি ভিসি, নতুন উপাচার্য নিয়োগ Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা Logo রাজধানীর শিশু হাসপাতালে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

যিশুর মূর্তি ভাঙার ছবি ঘিরে বিতর্ক, তদন্তে ইসরায়েলি সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙছেন ইসরায়েলি এক সেনা—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে ছবিটির সত্যতা নিশ্চিত করে জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়, ভাঙচুরের শিকার মূর্তিটি দক্ষিণ লেবাননের দেবেল গ্রামে অবস্থিত ছিল। এলাকাটি একটি মারোনাইট খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল, যা আইন এবেল থেকে প্রায় ছয় কিলোমিটার এবং ইসরায়েলি সীমান্তবর্তী শতুলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।

ঘটনাটির ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ এ ঘটনাকে কটাক্ষ করে প্রতিক্রিয়া জানান। নেসেটের আরেক সদস্য আহমদ তিবি অভিযোগ করেন, গাজা ও পশ্চিম তীরে মসজিদ, গির্জা ও ধর্মীয় স্থাপনার ওপর হামলা এবং ধর্মীয় ব্যক্তিদের হয়রানির ঘটনা দীর্ঘদিন ধরেই চলমান।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের খ্রিস্টান সম্প্রদায় ক্রমবর্ধমান হয়রানি ও হামলার মুখে রয়েছে। এতে ধর্মীয় স্থাপনা ভাঙচুর, কবরস্থান ক্ষতিগ্রস্ত হওয়া এবং ধর্মযাজকদের ওপর হামলার অভিযোগও রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব ঘটনার সঙ্গে প্রায়ই অতি-অর্থডক্স ইহুদি গোষ্ঠী, ধর্মীয় জাতীয়তাবাদী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে অনেক ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা না নেওয়ায় সমালোচনাও রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ইরানের দাবি: যুদ্ধে ১৭০ শত্রু ড্রোন ভূপাতিত

যিশুর মূর্তি ভাঙার ছবি ঘিরে বিতর্ক, তদন্তে ইসরায়েলি সেনাবাহিনী

প্রকাশিত: ১১:৫৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬