মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০২:৩০
শিরোনাম
একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

বেগুন ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার, আটক ১

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৩৭
শেয়ার: mail
বেগুন ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার, আটক ১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নে একটি বেগুনক্ষেত থেকে নিষিদ্ধ গাঁজার গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার ছোট হরিশপুর গ্রামের কাইশা বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে পৌঁছে একটি বেগুনক্ষেতে তল্লাশি চালায়।

অভিযানের সময় ক্ষেত থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মাসুদ রানা নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গাছগুলোর পরিচর্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযানের সময় জমির মালিক মানিক নামে একজনকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা গাঁজার গাছগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বেগুনক্ষেতের মধ্যে গোপনে গাঁজার চাষের ঘটনা এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

বেগুন ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার, আটক ১

বিস্তারিত কমেন্টে