সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২২:২৪
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

জলাতঙ্ক ঠেকাতে কসবায় পথ কুকুর-বিড়ালকে টিকা

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২
শেয়ার: mail
জলাতঙ্ক ঠেকাতে কসবায় পথ কুকুর-বিড়ালকে টিকা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জনসচেতনতা বৃদ্ধি ও জলাতঙ্ক রোগের বিস্তার প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় পথ কুকুর ও বিড়ালকে গণহারে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে।

কসবা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা পথ কুকুর ও বিড়ালকে পর্যায়ক্রমে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে। এর ফলে প্রাণীদের জলাতঙ্কের ঝুঁকি কমার পাশাপাশি মানুষের মধ্যেও এ রোগের সংক্রমণ প্রতিরোধে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কর্মসূচিটি কসবা পৌরসভার বাস্তবায়নে এবং কসবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কারিগরি সহযোগিতায় পরিচালিত হচ্ছে। কসবা পৌরসভার প্রশাসক মো. ছামিউল ইসলাম কর্মসূচির সার্বিক বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে পথ কুকুর ও বিড়ালের নিয়মিত টিকাদান জলাতঙ্ক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পৌরসভা কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, নিয়মিতভাবে পথ কুকুর ও বিড়ালের টিকাদান কার্যক্রম পরিচালনা করা হলে জলাতঙ্কের ঝুঁকি কমার পাশাপাশি মানুষ ও প্রাণীর সহাবস্থান আরও নিরাপদ হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জলাতঙ্ক ঠেকাতে কসবায় পথ কুকুর-বিড়ালকে টিকা

বিস্তারিত কমেন্টে