সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৩:৪৩
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

আখাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে কিশোরের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৭
শেয়ার: mail
আখাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে কিশোরের মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে মো. শাকিল (১৪) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাকিল আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে।

পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিল শাকিল। শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের লংকা মোড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে (ভারতীয় ভূখণ্ডে) এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন বিজিবির টহল দলের সদস্যরা। বিষয়টি জানানো হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত কিশোর মানসিক সমস্যায় ভুগছিল বলে জানা গেছে। তবে ঠিক কীভাবে সে সীমান্তে গেল কিংবা তার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, উদ্ধার হওয়া মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সীমান্তঘেঁষা ভারতীয় অংশে মরদেহটি থাকায় বিজিবি ও বিএসএফের পাশাপাশি দুই দেশের পুলিশের মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

বিজিবি ও পুলিশ কর্মকর্তা উভয়ই জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে ভারতীয় কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আখাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে কিশোরের মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে