বাংলাদেশ ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

টাঙ্গাইলে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে উপজেলার নলীন ও জগৎপুরা এলাকায় এ আদেশ কার্যকর করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে নলীন ও জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ জুন) দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

kalprakash.com/SAS

শুক্রবার, ৫ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ০৪:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬