বাংলাদেশ ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা

নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট আবেদনকারীদের তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

শুক্রবার (৫ জুন) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, গত ৩০ মার্চ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই এবং আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করাই এ পদক্ষেপের উদ্দেশ্য।

তবে এই নির্দেশনা সব নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট কয়েকটি ভিসা শ্রেণির আবেদনকারী ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এ-৩ ও সি-৩ (গৃহকর্মী আবেদনকারী), জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

এছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ ও আর-২ ভিসা এবং এস, টি ও ইউ ভিসার আবেদনকারীদের জন্যও সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত রাখার নির্দেশনা রয়েছে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাইয়ের মাধ্যমে পরিচয় ও যোগ্যতা মূল্যায়ন প্রক্রিয়া আরও সহজ করা হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে সংশ্লিষ্টদের মার্কিন দূতাবাসের অফিসিয়াল তথ্যসূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/SAS

শুক্রবার, ৫ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা

প্রকাশিত: ০৩:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬