শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১০:২১
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

মিথিলার সাফল্যে ‘গর্বিত’ মাহি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:১৮
শেয়ার: mail
মিথিলার সাফল্যে ‘গর্বিত’ মাহি

ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। আলোচিত এই সিনেমার মাধ্যমেই দেশের বড় পর্দায় অভিষেক হয়েছে তানজিয়া জামান মিথিলার।

সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকমহলে বেশ প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। তার এমন সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

মিথিলার দীর্ঘ সংগ্রাম ও সফলতার কথা তুলে ধরে মাহি লেখেন, এই মুহূর্তটি দেখে আমি আনন্দ ধরে রাখতে পারছি না। তানজিয়া জামান মিথিলা, তোমাকে বড় পর্দায় এভাবে দেখাটা সত্যিই অন্যরকম অনুভূতি। কারণ এই সফলতার পেছনের পুরো যাত্রাটা আমি নিজে দেখেছি। তোমার কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, নির্ঘুম রাত আর ভেতরের সংশয়—কিছুই তোমাকে থামাতে পারেনি।

তিনি আরও লেখেন, আজ সবাই তোমার সাফল্য উদযাপন করছে, কিন্তু আমি উদযাপন করতে চাই সেই মানুষটিকে, যে তুমি নিজে। তোমার উদারতা, বিনয় আর সুন্দর মন আমাকে সবচেয়ে বেশি গর্বিত করে।

মাহি বলেন, এটি তোমার প্রথম চলচ্চিত্র হলেও ইতোমধ্যে তুমি অনেক মানুষের মন জয় করেছ। আমি নিশ্চিত, এটি কেবল শুরু। সামনে তোমার জন্য আরও বড় সাফল্য অপেক্ষা করছে।

শেষে তিনি লেখেন, একজন বন্ধু ও শিল্পী হিসেবে তোমাকে এভাবে বেড়ে উঠতে দেখা আমার জন্য সৌভাগ্যের। আশা করি এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রথম ধাপ হবে। অভিনন্দন আমার প্রিয় বন্ধু, সামনে আরও বড় পর্দা ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

মিথিলার সাফল্যে ‘গর্বিত’ মাহি

বিস্তারিত কমেন্টে