বাংলাদেশ ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

স্কুল কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫; আশঙ্কাজনক নারী ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কিপাতনগর গ্রামে একটি স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিপাতনগর গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নারী-পুরুষসহ প্রায় ২৫ জন আহত হন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নাসিরনগর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

kalprakash.com/SAS

শুক্রবার, ৫ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

স্কুল কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫; আশঙ্কাজনক নারী ১

প্রকাশিত: ০৬:২৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬