বাংলাদেশ ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা

সংগৃহীত ছবি

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় নতুন করে আইনি জটিলতায় জড়িয়েছেন। কিছুদিন আগে তাঁর সিনেমা মুক্তির আগেই পাইরেসির শিকার হওয়ার ঘটনার পর এবার সরাসরি পুলিশের মামলার মুখোমুখি হয়েছেন এই তারকা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাই পুলিশ তাঁর বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্যের অভিযোগে মামলা করেছে। অভিযোগ অনুযায়ী, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নির্ধারিত স্থানের বাইরে গিয়ে তিনি রোড শো পরিচালনা করেন।

পুলিশের দাবি, বিজয়কে একটি নির্দিষ্ট স্থানে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোরসহ চেন্নাইয়ের একাধিক ব্যস্ত এলাকায় বিশাল শোভাযাত্রা বের করেন। এতে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। এ ঘটনায় পশ্চিম মাম্বালাম, নুঙ্গামবাক্কাম ও ভেপেরিসহ একাধিক থানায় আলাদা মামলাও হয়েছে বলে জানা গেছে।

এই মামলায় থালাপতি বিজয়ের পাশাপাশি তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর একাধিক নেতার নামও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ বিষয়ে এখনো বিজয় বা তাঁর দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে এই বিতর্ক কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখন জল্পনা চলছে।

kalprakash.com/SS

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত: ০৫:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬