বাংলাদেশ ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজের নতুন সম্পর্ক প্রকাশ্যে আনলেন ‘ইউফোরিয়া’ খ্যাত হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে তিনি ভক্তদের কাছে বিষয়টি স্পষ্ট করেন।

বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবিতে দেখা যায়, ৪৪ বছর বয়সী মিউজিক এক্সিকিউটিভ স্কুটার ব্রাউন পেছন থেকে সিডনিকে জড়িয়ে ধরে আছেন, আর ক্যামেরার দিকে হাসছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। ছবির কোনো ক্যাপশন না থাকলেও একটি সাদা হার্ট ইমোজি ব্যবহার করেন সিডনি, যা থেকেই সম্পর্কের ইঙ্গিত আরও স্পষ্ট হয়।

এর আগে ২০২৫ সালের জুন মাসে প্রথমবার তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে এতদিন তারা বিষয়টি গোপন রেখেছিলেন। এবার সেই গোপনীয়তার অবসান ঘটিয়ে সম্পর্ককে প্রকাশ্যে আনলেন এই তারকা জুটি।

স্কুটার ব্রাউন সংগীত জগতে বেশ পরিচিত একটি নাম। তিনি ইউটিউবের মাধ্যমে জাস্টিন বিবারকে আবিষ্কারের জন্যও বিশ্বজুড়ে আলোচিত। ব্যক্তিগত জীবনে তিনি এর আগে দক্ষিণ আফ্রিকান অ্যাক্টিভিস্ট ইয়েল কোহেনের সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন, তাদের তিন সন্তান রয়েছে।

অন্যদিকে সিডনি সুইনি এর আগে ব্যবসায়ী জোনাথন ডাভিনোর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন এবং বাগদানও সম্পন্ন করেছিলেন। তবে ২০২৫ সালের শুরুর দিকে সেই সম্পর্কের ইতি ঘটে।

সম্পর্ক গোপন রাখার বিষয়ে আগে এক সাক্ষাৎকারে সিডনি বলেছিলেন, তিনি ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে আনতে পছন্দ করেন না। তবে নতুন এই ছবি প্রকাশের মাধ্যমে ভক্তদের কাছে তার নতুন সম্পর্ক এখন আর গোপন থাকল না।

kalprakash.com/SS

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

প্রকাশিত: ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬